উত্থান
,,,,,,,,,,,,,,,,উত্থান
,,,,,,,,
( ALIAS)
আমি ভীরু লিখতে ভয় আমার,
আমি দেখেছি লেখার পরিনাম আব্রার ।
আমি ভীরু, করিনা প্রতিবেদন সত্যের,
আজো মেলেনি জাতির, দেখা সাগরের ।
আমি ভীরু আমি বাংলার সসস্র বাহিনী,
আমি ভুলতে পারিনা পিলখানার কাহিনি ।
আমি ভীরু বড্ড ভয় করিতে সংগ্রাম,
দেখেছি কালো রাতের হেফাজতে ইসলাম।
আমি ভীরু সেই রমণী, সত্য লুকিয়ে চলি,
কারন আমি জেনেছি নুসরাতে শেষ পরিণতি।
আমি ভীরু, দিশেহারা, বর ক্লান্ত আজি!!
তবে মমো কর্ণে বাজে তবো বীরত্বের সে ধ্বনি,
যে ধ্বনিতে নব-প্রভাতের সপ্ন বুনি।।।
হ্যা তুমি বীর ছাড় তবো অশনি হুংকার ,
যেমন ছেড়েছিল গজনীর মামুদ ও কালাপাহার।
খুলে ফেলো পরিহিত কালো মুখোস সবার,
গুড়িয়ে দাও বদ্ধ ঘরের বন্ধ দার ।
তুমি বীর,তুমি অহংকার বঙ্গ মাতার
হ্যা তুমি রয়েছো সততার আসনে সবার।।

gd
ReplyDeletejoss
ReplyDeletewow
ReplyDeletegreat
ReplyDelete