জাতীয় বিষয়াবলী
★ জাতীয় প্রতীক- উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা; শাপলা ফুলের মাথায় পাটগাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা; পাতার দুই পাশে দুটি করে তারকা বা তারা ★ জাতীয় প্রতীকের ডিজাইনার- কামরুল হাসান ★ জাতীয় পাখি- দোয়েল ★ জাতীয় ফুল- শাপলা ★ জাতীয় ফল- কাঁঠাল ★ জাতীয় পশু- রয়েল বেঙ্গল টাইগার ★ জাতীয় মাছ- ইলিশ ★ জাতীয় বন- সুন্দরবন ★ জাতীয় গাছ- আমগাছ ★ জাতীয় মসজিদ- বায়তুল মোকাররম (১৯৮২ সালে ঘোষণা করা হয়) ★ জাতীয় গ্রন্থাগার- গুলিস্তানে ★ জাতীয় যাদুঘর- শাহবাগে ★ জাতীয় উদ্যান- সোহরাওয়ার্দী উদ্যান ★ জাতীয় বিমানবন্দর- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (পুরাতন নাম- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর) ★ জাতীয় খেলা- কাবাডি (হা-ডুডু) ★ জাতীয় কবি- কাজী নজরুল ইসলাম ★ জাতীয় শিশু পার্ক- শাহবাগ শিশু পার্ক ★ জাতীয় উৎসব- বাংলা নববর্ষ/বাংলা বর্ষবরণ ★ জাতীয় দিবস- ২৬ মার্চ (১৯৮০ সালে ঘোষণা করা হয়)...