শূন্যতা
.....................শূন্যতা...........
Alias
প্রীতিতে পূর্ণ হোক তোর ভুবন,
পূর্ণতা পাক প্রাচুর্যের প্রাচীরে আপদ-মস্তক ।
মুছেযাক সকল গ্লানি নব বিবস্বান শ্লানে ।
শর্বর গহীনে ঢাকা পরুক সহস্র স্মৃতি
শক্ত হোক তোর পিছুটান, বুড়ির সুতোর মত ;
যেন তা অনিল টানে যায় ছিরে ।
অভ্র-দূরে থাক আগামীর সকল ভ্রম
রুখে দেবো নীলিমার দেয়াল হয়ে।
ভাবিসনা ঈর্ষান্বিত হব তোর সুখে,
মুক্ত রেখেছি, নয় মুক্তি হওয়ার আসে ।
আমি তোর অনিচ্ছার কারা-বন্দি হবো
সর্ব বৃহৎ কারাগারের।
হবো প্রস্থানহীন আসোনের অনির্বাণ শিখা ।
জন্ম নেব হাজারবার, তোর হজারো
পূর্ণতার মাঝে,
শুধু মাত্র একটি শূন্যতার সাঁজে ।

nice
ReplyDeleteosam
ReplyDeletewow
ReplyDeletejoss
ReplyDelete